শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেনে বিঘ্ন, বিপাকে গ্রাহকেরা তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল

মারা গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী মলয় কুমার

একাত্তরের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ সংগীতশিল্পীর মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যানাল।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতা ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মলয় কুমার। মৃত্যুর পর তার মরদেহ গতরাত ২টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। তার একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। সেখান থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশে ফেরার কথা তার। মেয়ে দেশে ফিরলে শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বরেণ্য এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী ও ‘ভাওইয়া অঙ্গন’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান-সহ ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম হয় মলয় কুমারের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছেন তিনি। তখন বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। বালিগঞ্জ সার্কুলার রোডে থেকে নিয়মিত গান লিখতেন, সুর করতেন এবং কণ্ঠে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেন এই শিল্পী।

বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দেন। পরবর্তীতে তিনি ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গান গেয়ে শ্রোতামহলে আলোড়ন সৃষ্টি করেন। গানের সঙ্গে পর্দায় ছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। এছাড়াও ‘আমার মনতো বসে না’সহ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মলয় কুমার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: