বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

রাজশাহীতে নির্বাচনি প্রচারণায় নতুন ভোটারদের প্রাণচাঞ্চল্য

আব্দুল আলিম, বিশেষ প্রতিনিধি, রাজশাহী
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রচারণা অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারেন। এ সময় তরুণ ভোটাররা গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, “গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনার পছন্দের প্রার্থীকে সচেতনভাবে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আশপাশের মানুষদের মধ্যেও গণভোট সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। তারা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণা অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারেন। এ সময় তরুণ ভোটাররা গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: