রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাবেশ ঘিওরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় সভা এমপি জিন্নাহ কবির সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলেন ফজলুল হক ফাউন্ডেশন ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’ ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

মমেক হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সদর ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২টি ইউনিট এবং ত্রিশাল ফায়ার স্টেশনের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন পুরো নিয়ন্ত্রণে আসে। ফলে হাসপাতালের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ব্যাপক হুড়াহুড়ির সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায়। এ সময় হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, নতুন ভবনের ৬ তলায় একটি ছোট স্টোর রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হয়ে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ৬ তলায় থাকা রোগীদের সরিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডে হাসপাতালের বেশ কিছু ম্যাট্রেস এবং বেডসিট পুড়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: