মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কর্মহীন-অসহায়দের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় করোনা সংক্রমনে কর্মহীন হয়ে পরা অসহায়, দরিদ্র ১৫টি পরিবারে মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলামের উদ্যোগে কর্মহীন, অসহায়, দরিদ্র পরিবারের সহায়তা করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এ সব বাছুর করোনায় কর্মহীন, দরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর করেন ।

এ সময় ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ব্যবসায়ী মাহাবুবর আলম উপস্থিত ছিলেন।

২০১৭ সাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার অসহায় মানুষের পাশে থেকে শীতবস্ত্র, এতিম শিক্ষার্থীদের উপবৃত্তি, বকনা গাভীসহ ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলাম। তার এই সহায়তা পেয়ে খুশি অসহায় পরিবার গুলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: