বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

নড়াইলের লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর জনসভায় ঢল

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নড়াইলের লোহাগড়ায় কলস প্রতীকের পক্ষে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন সদ্য বহিস্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র (কলস প্রতীকের) প্রার্থী মো. মনিরুল ইসলাম।

জনসভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার মন্ডল, সদ্য বহিস্কৃত নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলার অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা মৎস্যজীবি দলের সভাপতি মিলন ঘেষ।

প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম বলেন, “আমি নড়াইল-লোহাগড়ার আপামর সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। জনপদের মানুষ আমার পাশে রয়েছে। লোহাগড়াবাসী কলস প্রতীকে ভোট দিলে আমি তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে পারব। জনগণের সমর্থনে কলস প্রতীকের বিপুল বিজয় হবে ইনশাআল্লাহ।”

জনসভায় লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমর্থকরা পৃথক পৃথক মিছিল করে অংশ নেন। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: