বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ডা. শহিদুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সঙ্গে উপজেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কাজ কুশলিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ। এ সময় সকল মুক্তিযোদ্ধারা স্বতন্ত্র প্রার্থীকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভা শেষে ডা. শহিদুল আলম রতনপুর বিএনপির সাবেক সভাপতি মরহুম আজিজুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারবর্গ ও স্থানীয় ব্যক্তিবর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: