বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

নড়াইলে মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
শীতের রুক্ষতা ও তীব্রতা শেষে প্রকৃতিতে এখন বসন্তের হাতছানি। ভোরের সূর্যের উঁকিতে মৃদুমন্দ হাওয়ায় বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে নড়াইলের লোহাগড়া মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাহুিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকে খেলার মাঠে বিভিন্ন বয়সী শিশু ও তাদের অভিভাবকরা রঙিন পোশাকে সমবেত হয়ে দিনব্যাপী উৎসবে অংশ নেন।

সকাল ৮ টায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী পর্বে উপস্থিত অতিথিদের সঙ্গে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন ঘোষণা করেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন।

সঞ্চালনায় ছিলেন লোহাগড়া নবগঙ্গা ডিগ্রী কলেজের আইসিটুি শিক্ষক মো. ইয়াসির আরাফাত।

স্বাগত বক্তব্য দেন মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক নিলুফা ইয়াসমিন।

সারাদিনব্যাপী নানা ধরনের ক্রীড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা আবৃত্তি ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশুদের সৃজনশীলতা যাচাইয়ে “যেমন- খুশি-তেমন-সাঁজো” প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাওলানা মো. হাফিজুর রহমান, সাংবাদিক এস.এম জহুরুল হক মিলু, লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমানসহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক নিলুফা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, শিক্ষাজীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”।

তিনি আরও বলেন, জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়ার ক্রীড়াসুলভ মনোভাব শিশুদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিশুদের প্রতিযোগিতার মানসিকতা গড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারকেই সচেতন ভূমিকা রাখতে হবে”।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: