বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

স্বতন্ত্র প্রার্থী মনিরুলকে সমর্থন দেওয়ায় ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

আতিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলা বিএনপির সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র (কলস প্রতীকের) প্রার্থী মে. মনিরুল ইসলামকে সমর্থন করার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন-নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মেহেদী হাসান সবুজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্ববায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল, নড়াইল পৌর ছাত্রদলের সাবেক আহ্ববায়ক তানভির সিদ্দিকী আশিক এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিন্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে সুনির্দিষ্ট অভিযোগের কারণে নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজকে জেলা সাংগঠনিক পদ এবং উল্লেখিত বাকীদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ দিন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: