বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

আট ঘরিয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি :: পাবনার আট ঘরিয়া উপজেলার মাজপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইনতাজ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইশারত আলী, উপজেলা যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক শেখ ইকবাল হোসেন, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইদ্রিস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল করিম খানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক বলে অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে স্বপদে পূনর্বহালের দাবী জানান।

উল্লেখ্য, করোনা ভাইরাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসুচীর সুবিধা ভোগীদের তালিকা প্রনয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি শনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে গত রবিবার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: