বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিরোনাম
আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি

কালীগঞ্জের রতনপুরের রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের কৃতী সন্তান মো. তানভীর রেজা সাফল্যের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএসের ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি পরিবার ও এলাকাবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছেন।

সাবেক কৃতি খেলোয়াড় মো. মাহরুফ হোসেন ও রোকেয়া পারভীনের জ্যেষ্ঠ সন্তান তানভীর রেজা শৈশব থেকেই ছিলেন ব্যতিক্রমী মেধার অধিকারী। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। ২০১৭ সালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ বোর্ড বৃত্তি এবং ২০১৯ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন। প্রথমবারের চেষ্টাতেই তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।

পড়াশোনার পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট ও স্কাউটের সঙ্গে যুক্ত থেকে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ভবিষ্যতে একজন দক্ষ অর্থোপেডিক সার্জন হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এই কৃতী সন্তান। তাঁর সাফল্যে রতনপুরবাসী গর্বিত। এলাকাবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: