সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

দুই-একটি কেন্দ্রের গোলমাল তাৎক্ষণিক সমাধান, নির্বাচন উৎসবমুখর: সিইসি

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার

সারাদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুই-একটি কেন্দ্রে সামান্য গোলমাল দেখা দিলেও তাৎক্ষণিকভাবে তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে। নির্বাচনের দিনগুলোতে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে গ্রামে-গঞ্জে ছুটেছে। অনেক দিন পর ভোটের যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা মানুষকে উদ্বেলিত করছে।”

তিনি আরও বলেন, “ঠাকুরগায়ে কেন্দ্রের মাঠে জামায়াত ও বিএনপির নেতারা একত্রে সাংবাদিকদের সঙ্গে হাসি-মুখে কথা বলছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে, এবং ইনশাআল্লাহ এই ট্রেন গন্তব্যে পৌঁছাবে। ২০২৬ সালে বিশ্বে সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে, ভবিষ্যতের চ্যালেঞ্জও মোকাবেলা করবো।”

সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা জাতিকে যে ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই লক্ষ্যে কাজ করেছি। আমরা কারো পক্ষে বা বিপক্ষে নেই। সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছি, যা ইনশাআল্লাহ সফল হয়েছে। এবার আর কোনও পাতানো নির্বাচন হবে না, নির্বাচনের ইতিহাসের অন্ধকার চিহ্নগুলো আমরা ভুলে যাবো।”

নিজের ভোট দেওয়া শেষে রাজধানীর স্কুল ও শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সিইসি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: