বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম
বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

নড়াইল-২ আসন–এ জামায়াতের প্রথম এমপি বাচ্চু

নড়াইল প্রতিনিধি :

স্বাধীনতার ৫৪ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন–এ প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা আমির আতাউর রহমান বাচ্চু বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছেন।

নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো জামায়াতকে এ আসনে বিজয়ী করেছেন ভোটাররা। পাশাপাশি, এই আসনে প্রথমবার বিরোধী দলের একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে নিজেকে এলাকার ‘সেবক’ হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, গত দেড় বছর ধরে তিনি বিভিন্ন মহল্লায় ঘুরে মানুষের সমস্যা চিহ্নিত করেছেন এবং গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেবেন।

নির্বাচনী ব্যয় ও স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, পেশিশক্তি ও কালো টাকার চেয়ে জনগণের ভালোবাসার শক্তিই বড়—এ নির্বাচন তার প্রমাণ। সরকারি বরাদ্দের প্রতিটি টাকার হিসাব জনগণের কাছে উপস্থাপন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ১৪৮টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) বেসরকারি ফলাফলে আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস প্রতীক) পান ৭৮ হাজার ৪৫৭ ভোট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: