বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

পাবনা’র চাটমোহরে বিভিন্ন পূজা মন্ডবে স্টিল বাক্স দান করলেন ইউপি চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি :: পাবনা চাটমোহর উপজেলায় শনিবার (২৪ অক্টোবর) হান্ডিয়ালে অনুষ্ঠিত সাতটি পূজা মন্ডবে ইউপি চেয়ারম্যান কে.এম জাকির হোসেন তার নিজ তহবিল থেকে স্টিল বাক্স দান করেছেন। তার পিতা বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম গেদু মিঞার স্মরণে স্টিল বাক্স দান করেন তিনি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ, মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তীসহ প্রমূখ।

হান্ডিয়াল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী দিলীপ ব্রহ্মচারী সহ সকল পূজা উৎযাপন কমিটির হাতে দান বাক্স তুলে দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: