বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম
গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

সুপেয় পানি সংরক্ষণের দাবীতে কালিগঞ্জের হাড়দ্দহা মানববন্ধন

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সুপেয় পানির দাবীতে হাড়দ্দহা গ্রামের পিএসএফ ফিল্ডার পাশে দীঘিরপাড়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনগন। তাদের অভিযোগ গভীর করে মৎস্যঘের করায় লোনাপানি প্রবেশ করলে সুপেয় পানির সংকট হতে পারে। এঘটনায় পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত সাদেকুর বিশ্বাস ক্ষতিপূরণ দেওয়াসহ সুপেয় পানির সরবারহে সহযোগীতার আশ্বাস দেন।

অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে,
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ২নং ও ৪নং ওয়ার্ডের অধিবাসীরা অভিযোগ করেছেন যে, হাড়দ্দহা সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো। সম্প্রতি একটি মহল পুকুরের পাড়ে পর্বতসম মাটি ভরাট করে কাঁটাতার ও সীমানা পিলার ভেঙ্গে ফেরেছে গাছ গাছালি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভেকু মেশিন দিয়ে পুকুরপাড়ের বিভিন্ন গাছপালা কেটে ফেলা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বসন্তপুর এলাকার বাসিন্দা সাদিকুর বিশ্বাস (পিতা: আব্দুর নূর বিশ্বাস)সহ কয়েকজন ব্যক্তি এ কাজে জড়িত। স্থানীয়রা বাঁধা দিলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন হাফেজ খায়রুল বাসার, তাপস, নাজমুল হুদা, রবিন্দ্রনাথ, শ্যামল মন্ডল, সনৎ মন্ডল নীলা মন্ডল । এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অবহিত করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সরকারি সম্পত্তি ও সুপেয় পানির উৎস রক্ষায় অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: