বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল
বিগত ২০১০ সালের ১৮ এপ্রিল খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের নিহত ১০ জন ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদের শহরের সি অ্যান্ড বি চৌরাস্তা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় নিহত পরিবার ও পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার হোসেন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহিন বিপ্লব, জেলা মহিলা দলের আহ্বায়ক সালেহা বেগম, যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লক্ষ্মী, মো. সাইফুল ইসলাম, কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলাম, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমান, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, কাজী নাঈমসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।