বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম
দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য

কালীগঞ্জে ৮টি ইউনিয়নে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি :
রবিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলার ৮ টি ইউনিয়নের গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমাদান উপলক্ষে মানবতার ঘর ফাউন্ডেশনের পক্ষে ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল) এর সার্বিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন (মথুরেশপুর, কুশলিয়া, ধলবাড়িয়া, রতনপুর, কৃষ্ণনগর, মৌতলা, বিষ্ণপুর ও দক্ষিণ শ্রীপুর) এর প্রতিটি ওয়ার্ডে গরিব অসহায় ও মেহনতি মানুষের জন্য ইফতার সামগ্রীর তুলে দেন।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু জেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ন আহবায়ক শেখ নুরুজ্জামান উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয় ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: