বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামের দুলাল ঘোষের ছেলে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো গাছ কাটার কাজে বের হন বিপ্লব। মুকুন্দ-মধুসূদনপুর এলাকায় একটি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও পরে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, বিপ্লব ঘোষ শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ শ্রীধরকাটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: