বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল:

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে আমেরিকা ও ইসরায়েলের বর্বরোচিত হামলায় ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্বরে মসজিদ আল আবু তালিব (আ.) উজিরপুর ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন— কলোড়া ফাতেমাতুজজাহারা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী, মসজিদ আল আবু তালিব (আ.)-এর পেশ ইমাম মাওলানা ইয়ানুর হোসেন, ইরানের আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম অলমুসলিমিন ওহিদুল ইসলাম এবং পারভীন সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি।

জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের মুচিপোল চত্বরে গিয়ে শেষ হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: