রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন

স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃদ্ধা রেখা রাণী রায় (৬৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার দেড় বছর পর মীর হোসেন (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬মার্চ) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

পুলিশ সুপার আছমা আরা জাহান, ২০২৪ সালের ১৫ অক্টোবর বিকেলে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার বাসিন্দা রেখা রাণী রায় নিখোঁজ হন। পরদিন একই এলাকার শাহাদাতের আলু সংরক্ষণাগারের পাশের আবুল তালুকদারের ধানক্ষেত থেকে তার দুই হাত-পা গামছা দিয়ে বাঁধা ও শাড়ির আঁচল গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ছেলে প্রদীপ বিশ্বাস মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

সিরাজদিখান থানা পুলিশ ২৯ দিন তদন্ত চালানোর পর মামলাটি পিবিআই কাছে হস্তান্তর করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই ইলিয়াস মিয়ার নেতৃত্বে মামলার তদন্ত শুরু হয়।

তিনি আরও জানান, ‘দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২ মার্চ রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বারিগাঁও এলাকা থেকে অভিযুক্ত মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে ৫ মার্চ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মীর হোসেন জানান, কবরস্থানে প্রবেশকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে রেখা রাণী রায়ের গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে হাত-পা বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: