সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সাতক্ষীরার প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সরকারি নির্দেশনা অনুযায়ী কালিগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশন ও খোলা বাজারে তেল সরবরাহের ব্যাপারে মালিকপক্ষ ও সাধারণ মানুষদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়।
এসময় খোলা বাজারে বেশি টাকায় পেট্রোল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ১০০০ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।