বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম
যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার শূন্যতা ও নতুন এমপিদের ভিড়ে ব্যতিক্রম হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে কামরুল হুদার আবেদন গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কন্ঠস্বর নিশ্চিত করণে অবহিতকরণ সভা নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বেগম খালেদা জিয়ার স্মরণে মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল কালিয়াকৈরে প্রতিপক্ষের গাছপালা কেটে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে প্রতিপক্ষের গাছপালা কেটে নেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পুরাটেঙ্গুরি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৯ মার্চ সোমবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, পুড়াটেঙ্গর এলাকার বল্লভ চন্দ্র রায়ের সাথে প্রতিবেশী মৃত সাধন হাজীর ছেলে হেলাল উদ্দিনের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৮ ফেব্রুয়ারী পূর্ব শত্রুতার জের ধরে তারা বল্লভ চন্দ্র রায়ের জমিতে রোপন করা গাছপালা কেটে ফেলে এবং ফসল ও সবজি নষ্ট করে ফেলে। এ ঘটনায় বল্লভ রায় প্রতিবাদ করতে গেলে হেলাল উদ্দিন ও তার ছেলে শাকিল হোসেন তাকে মারপিট করতে উদ্যোত হয়।

এছাড়া ৯ ফেব্রুয়ারী তারিখে জমির বিরোধ নিষ্পত্তি না হলেও ওই জমিতে হেলাল উদ্দিন একটি ঘর তৈরী করেছে।
এ বিষয়ে বল্লব চন্দ্র রায়ের স্ত্রী খ্যান্তরাণী নমদাস কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত শাকিল জানায়, আমাদের জমির গাছ আমরা কেটে নিয়েছি, যে জমিতে ঘর তুলেছি সেই জমি নিয়ে মামলা চলমান আছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক অনুপ কুমার রায় বলেন, ” ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: