বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম
যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার শূন্যতা ও নতুন এমপিদের ভিড়ে ব্যতিক্রম হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে কামরুল হুদার আবেদন গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কন্ঠস্বর নিশ্চিত করণে অবহিতকরণ সভা নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বেগম খালেদা জিয়ার স্মরণে মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল কালিয়াকৈরে প্রতিপক্ষের গাছপালা কেটে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল :
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এসকল অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ভুমিকম্প ও অগ্নিকান্ডের সময়ে করনীয় বিভিন্ন বিষয়ের ওপর ধারনা প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা এবং দুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যাবহ্রত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: