বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম
ইরানি হামলা মোকাবেলায় যুদ্ধে প্রথম ব্যবহার হলো দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট

কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চন্দ্রা কেন্দ্রীক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে নাওজোড় হাইওয়ে থানার উদ্যোগে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে ওই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টাস ডিআইজি (অপারেশন উওর) মোঃ রফিকুল হাসান গণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, গাজীপুর সড়ক (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মোঃশরীফুল আলম, গাজীপুর বিআরটিএ সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।

নাওজোড় হাইওয়ে থানার( ওসি) সওগাত উল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, গাজীপুর জেলার সড়ক পরবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মিনার উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র যুগ্ন সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, ড্রাইভার সাগর আলী সহ পরিবহন মালিক, শ্রমিক, শ্রমিক নেতা, ড্রাইভার স্থানীয় কর্মকর্তা ও কর্মচারী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যেন কোন রকম লাঘব সহ্য করতে না হয় সেদিকে পুলিশ সার্বক্ষনিক কাজ করবে। সড়কে যানজট নিরসনে, পরিবহন ব্যবস্থা সুষ্ঠু রাখা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, মহাসড়কের পাশে টিকেট কাউন্টার না রাখা, যত্রতত্র পার্কিং করা, ফুটপাত দখল মুক্ত রাখা, যানবাহনের গতি শৃঙ্খলা রক্ষা করা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: