মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২৬ সালের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) বিষয় ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

সম্প্রতি প্রকাশিত সিলেবাস অনুযায়ী, প্রতিটি অধিদপ্তরের জন্য অভিন্ন কিছু বিষয় রাখা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ১০ নম্বর করে বরাদ্দ থাকছে।

মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) অংশে থাকছে ৫ নম্বর। এছাড়া প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ এবং আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। তবে বিশেষায়িত শিক্ষার ক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞানে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আল কুরআন, হাদীস ও ফিকাহসহ সংশ্লিষ্ট বিষয়ে ২০ নম্বর বরাদ্দ দেওয়া হয়েছে।

সিলেবাসে সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক বিষয়াবলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে জুলাই আন্দোলন, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার কমিশন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আইসিটি অংশে ই-নথি, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারের মতো আধুনিক বিষয়গুলো যুক্ত করা হয়েছে।

সিলেবাস দেখুন এখানে >>>

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় মোট প্রশ্নের ৪০ শতাংশ জ্ঞানমূলক, ৩০ শতাংশ অনুধাবনমূলক, ২০ শতাংশ প্রয়োগমূলক এবং ১০ শতাংশ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কটার সাধারণ নিয়ম বহাল থাকতে পারে। বিশেষ করে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা অংশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, এমপিও নীতিমালা এবং বাজেট প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রার্থীরা এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে বিস্তারিত সিলেবাস ও নির্দেশনা সংগ্রহ করতে পারবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: