বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ৯টি ঘোড়াসহ আটক ৫, মাংস বিক্রির অভিযোগ চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রা নিরাপদে রাখতে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন রেফারিদের পাওনা ২ কোটি, বাফুফে দিয়েছে মোটে ৫ লাখ রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে: জবি ভিসি আপিল বিভাগ:  তত্ত্বাবধায়ক সরকার জনসাধারণের একটি নিরপেক্ষ ব্যবস্থার দাবির ফসল ঈদে একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের প্রিন্সসহ পাঁচ সিনেমা জ্বালানি ঘাটতির শঙ্কায় সাপ্তাহিক ছুটি ৩ দিন করল শ্রীলঙ্কা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও পর্যালোচনা করা হয়।

এছাড়া বিভিন্ন দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা, সেবার মান উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: