মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিক সরকার, গাজীপুর :
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।

প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শেষের দিকে হলেও আপনাদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত। তাঁরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: