বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

কালিয়াকৈরে মানবাধিকার সংস্থার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালিয়াকৈর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার নিজস্ব কার্যালয়ে এ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মো. রিপন হোসেন, সহ-সভাপতি মো. আজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সালমা আক্তার, দপ্তর সম্পাদক মো. নূরুল আলম আলমগীর, কোষাধ্যক্ষ মো. কেরামত আলী, প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. নূরুল ইসলাম ও হাছিনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মোরশেদা বেগম লিপি ও নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হকের স্বাক্ষরে অনুমোদিত কালিয়াকৈর উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম ও মো. আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান, সহ-সাধারণ সম্পাদক সালমা আক্তার ও মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক মো. নূরুল আলম আলমগীর, কোষাধ্যক্ষ মো. কেরামত আলী, প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শারমিন বেগম মনোনীত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রিপন হোসেন, মো. আব্দুস সামাদ, মো. নূরুল ইসলাম ও হাছিনা আক্তার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: