শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ১০ দিনের মধ্যে গোপালগঞ্জ শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টার এখন মাদকসেবীদের চারণভূমি মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মা‌নিকগ‌ঞ্জে যুবক গ্রেফতার গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মা‌নিকগ‌ঞ্জে যুবক গ্রেফতার

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
‎সাটু‌রিয়া উপ‌জেলায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবককে এলাকাবা‌সি গণপিটুনি দেওয়ার পর তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্পতিবার (২৬ মার্চ) রা‌তে সাটুরিয়া উপজেলার ফুকুরহা‌টি ইউ‌নিয়‌নের কান্দাপাড়া এলাকায়।

শুক্রবার (২৭ মার্চ) দুপু‌রে সাটু‌রিয়া থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, গ্রেফতারকৃত যুব‌কের বিরু‌দ্ধে বৃহস্প্রতিবার রা‌তে থান‌ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এর অ‌ভি‌যোগে মামলা দা‌য়ের ক‌রে তা‌কে আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

গ্রেফতারকৃত যুবক উপ‌জেলার ফুকুরহাটি ইউনিয়‌নের কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের পুত্র মো: পারভেজ হোসেন ইমন (২৭)। সে উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা হি‌সে‌বে মা‌নিকগ‌ঞ্জে কর্মরত র‌য়ে‌ছে।

জানা গে‌ছে, গত ২৪ মার্চ কান্দাপাড়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে রাসুল (সা.) এর বিবাহিত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করে। বিষয়টি নিয়ে সে সময় উপস্থিত ব্যক্তিদের সাথে তার ব্যাপক তর্ক বিতর্ক হয়। বিষয়‌টি এলাকায় জানাজা‌নি হ‌লে তার ফাঁসির দা‌বি‌তে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দাপাড়া বাজা‌রে বি‌ক্ষোব ক‌রে শত শত মানুষ। স্থানীয় ক‌য়েকজন তা‌কে নি‌য়ে সন্ধ‌্যায় বাজার মসজিদে বিচারে বসেছে। সে সময় এলাকাবাসী বিক্ষুদ্ধ হ‌য়ে মস‌জি‌দের ভিত‌রে তা‌কে গন‌ধোলাই দেয়। শত শত মানুষ জ‌ড়ো হ‌য়ে সাটু‌রিয়া গোলড়া সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌তে থা‌কে। উ‌ত্তে‌জিত জনতা এক‌টি প্রাই‌ভেটকার ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া থানার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পারভেজ হোসেন ইমনকে গ্রেফতার ক‌রে থানায় নিয়ে যায়।

সাটু‌রিয়া থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান ব‌লেন, এ ঘটনায় বৃহস্প্রতিবার রা‌তে মকবুল হোসেন বাদী হয়ে সাটুরিয়া থান‌ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত

এর অ‌ভি‌যো‌গে মামলা দা‌য়ের ক‌রেছে। গ্রেফতারকৃত যুবক পারভেজ হোসেন ইমনকে আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: