শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম
রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটে মতবিনিময় সভা ও প্লে জোন উদ্বোধন চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার সংবিধান সংস্কার হবে জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল তাসমিয়ার নিথর দেহ ১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ১০ দিনের মধ্যে গোপালগঞ্জ শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল তাসমিয়ার নিথর দেহ

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় চাচির বাবার বাড়িতে ঈদে ঘুরতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া(৯) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে নিখোঁজ হয় তাসমিয়া।

তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে উপজেলার মঙ্গলাহাটা গ্রামের জাকিরের মেয়ে তার চাচি রেশমার সঙ্গে ঈদে বেড়াতে এসেছিল।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের সময় তাসমিয়া তার চাচি রেশামার বাবার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এসময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: