রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটে মতবিনিময় সভা ও প্লে জোন উদ্বোধন চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার সংবিধান সংস্কার হবে জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল তাসমিয়ার নিথর দেহ ১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ১০ দিনের মধ্যে গোপালগঞ্জ শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটে মতবিনিময় সভা ও প্লে জোন উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকায় শনিবার সকালে শ্রমজীবী ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য আধুনিক শিক্ষালয় রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটে মতবিনিময় সভা ও প্লে জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ সরকার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহ সম্পাদক আশরাফ উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু চান মোহন রায় ও সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার।

রিভারভিউ প্রি ক্যাডেট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সৈয়দ আনোয়ারুল হক এর সঞ্চালনায় প্রধান আলোচনা হিসাবে বক্তব্য রাখেন ভারতের হারিয়ানা সৎ লোক আশ্রমের সেবায়েত দীপক কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, বিশ্বলালন সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, সাংবাদিক মোতাহার হোসেন সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: