বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
২৮ মার্চ, শনিবার সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলার কালামপুরে রিভারভিউ প্রিক্যাডেট ইনস্টিটিউটের প্লে জোন উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলার সভাপতি বাবু চান মোহন রায় এবং সাধারণ সম্পাদক বাবু অর্জুন চন্দ্র সরকার।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহ-সম্পাদক জনাব আশরাফ উদ্দিন সরকার। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের হারিয়ানা-অবস্থিত সৎলোক আশ্রমের সেবায়েত দীপক কুমার দাস।
বিশেষ আলোচক ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম জুলফিকার এবং বিশ্ব লালন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও লালন গবেষক জনাব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক স্বপন চন্দ্র সরকার, সাংবাদিক মোতাহার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারে মুখ্য আলোচক দীপক কুমার দাস বলেন, “সব মানুষ একই প্রভুর সৃষ্টি। জীব আমাদের জাতি, মানব আমাদের ধর্ম। তাই সর্বোত্তম ধর্মের কাজ হলো মানবতার সেবা করা। সাধনার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধতা অর্জন করলে মানুষ জীবনে সফল হতে পারে।”
লালন গবেষক রফিকুল ইসলাম বলেন, “লালন শাহ ফকিরের সার্বজনীন মানবতার বাণী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য অনুস্মরণীয়।”
আলোচনা শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে সৎলোক আশ্রমের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়। পরে অনুষ্ঠানে ভাবসংগীত পরিবেশন করেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী আলী আকবর ও সেলিম বাউল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভারভিউ প্রিক্যাডেট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক আইয়ুব রানা। তিনি আধুনিক শিক্ষা প্রসার ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ আনোয়ারুল হক।