বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জ ফসলি জমি ভরাটের দায়ে অর্থদন্ড প্রদান করে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
অদ্য ৩০/৩/২৬, সোমবার, সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে বেলা ২.০০ ঘটিকা থেকে ২.৪৫ ঘটিকা পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত উত্তোলিত বালু দিয়ে ফসলি ভূমি ভরাটের দায়ে মাতৃভূমি সিটি কর্তৃপক্ষকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাথে, উপযুক্ত অনুমতি ছাড়া মাটি ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: