বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

নড়াইল জেলা পরিষদের নতুন প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাফিজুর রহমান আলেক। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মাঝে আশাবাদ ও উৎসাহের সঞ্চার হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে নড়াইল জেলা পরিষদ আরও উন্নয়নমুখী কর্মকাণ্ডে এগিয়ে যাবে। সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বজায় রাখা এবং জনকল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর।

জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রশাসকের সক্রিয় ভূমিকা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল। নড়াইলবাসী আশা করছেন, নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদ একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: