বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ০২ এপ্রিল (বৃহস্পতিবার) ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান রতন; জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী; মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত মানু; মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুব; সিভিল সার্জন, মুন্সীগঞ্জ জনাব মো. কামরুল জমাদ্দার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং সর্বস্তরের জনগণ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়। পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়ার নেতৃত্বে খাল খনন ও সংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্য অতিথিবৃন্দসহ উপস্থিত সকলে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: