বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও মাননীয় সংসদ সদস্য

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ ০৪ মার্চ (শনিবার) মুন্সীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, পুলিশ সুপার,মুন্সীগঞ্জ এর প্রতিনিধি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব মোঃ মাসুদুর রহমানসহ সদরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত “সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি”-এর আওতায় শিক্ষার্থীদের সরবরাহকৃত খাবার সম্পর্কে খোঁজ নেওয়া হয়। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে গৃহীত এ কর্মসূচির অধীনে সরবরাহকৃত খাদ্যের গুণগত মান এবং নির্ধারিত তালিকা অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহ করা হচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করা হয়।

এ সময় জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতির হার ও পাঠদানের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: