রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নতুন সভাপতিকে স্বাগত জানাল বিএলএস, জোর দেওয়া হলো গবেষণা ও উন্নয়নে

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মো. মাহাবুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সম্প্রতি বিএলএস-এর একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এ শুভেচ্ছা জ্ঞাপন করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন রোটারিয়ান অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ডা. মো. ইসমাইল হক, সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, আজীবন সদস্য ডা. আজিজুর রহমান, ডা. মো. নিশাত, মো. জাহিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এক প্রাণবন্ত আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সোসাইটি ও বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুদৃঢ় মেলবন্ধন গড়ে উঠবে, যা প্রাণিসম্পদ খাতের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএলএস-এর সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার বলেন,
“অধ্যাপক ড. মো. মাহাবুর রহমান একজন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষাবিদ। তাঁর নেতৃত্বে বিভাগটি আরও গতিশীল হবে। বিএলএস সবসময় একাডেমিক ও পেশাগত উন্নয়নে বিভাগটির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও ডা. মো. ইসমাইল হক যৌথ বক্তব্যে বলেন,
“বিভাগ ও সোসাইটির মধ্যে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রকৃত উন্নয়ন সম্ভব। এই মেলবন্ধন আগামী দিনে দেশের প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন,
“আমরা একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগ আমাদের টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করবে। একসঙ্গে কাজ করে আমরা কার্বন ক্রেডিট, রপ্তানিমুখী খামার এবং মানবসম্পদ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিতে চাই।”

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মো. মাহাবুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“বাংলাদেশ লাইভস্টক সোসাইটির এই আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। একাডেমিক জ্ঞান ও প্রয়োগের মেলবন্ধন ঘটিয়ে আমরা প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিদের বাস্তবসম্মত সমাধান দিতে চাই।”

উপস্থিত সদস্যরা আগামী দিনে যৌথ সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও গবেষণা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণে সম্মত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: