বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

প্রভু যিশুখ্রিষ্টের পুনরুখান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়েছে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ৫ এপ্রিল (রবিবার) প্রভু যিশুখ্রিষ্টের শুভ পুনরুত্থান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়েছে। এ বিশেষ উপাসনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা, স্তবগান ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রভু যিশুখ্রিষ্টের পুনরুত্থানের তাৎপর্য স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, চার্চের ধর্মযাজক, স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মহোদয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইস্টারের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করাই আমাদের দেশের ঐতিহ্য।

তিনি চার্চে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

পরিদর্শনকালে তিনি উপাসনার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: