বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ০৫ এপ্রিল (রবিবার) মুন্সীগঞ্জ জেলায় আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার,মুন্সীগঞ্জ,জনাব মোঃ শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলাসমূহের কেন্দ্রের কেন্দ্র সচিবগণ এবং প্রতিষ্ঠান প্রধানগণ। এছাড়াও জুম অ্যাপের মাধ্যমে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ সভায় যুক্ত ছিলেন।
সভায় মুন্সীগঞ্জ সদরসহ জেলার সকল উপজেলাসমূহের পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।