বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলের লোহাগড়ায় নবাগত এসিল্যান্ড সুস্মিতা সাহার যোগদান

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুস্মিতা সাহা যোগদান করেছেন। একই সময়ে বিদায় নিলেন সাবেক সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া সুলতানা। রোববার (৫এপ্রিল) বিকেলে নবাগত সহকারী কমিশনার(ভূমি) সুস্মিতা সাহা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা থেকে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
আর বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সদািয়া সুলতানা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ৪০ তম বিসিএস ক্যাডার। এই কর্মকর্তা ২০২২ সালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সদািয়া সুলতানা নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহাকে ফুলের শুভেচ্ছা জানান ও বরুণ করে নেন। অপরদিকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ব্যথিত হৃদয়ে বিদায় জানান।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে (ভূমি) অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামুলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: