বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ” স্লোগানকে সামনে রেখে ৬ এপ্রিল(সোমবার) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব খাদিজা পারভীনসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই প্রাঙ্গনে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ, মুন্সীগঞ্জ থেকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: