রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দিঘিরপাড়ে গাজীবাড়ি মসজিদের পূর্বপাশে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় দক্ষিণ মূলচর নদীতীরে স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৭এপ্রিল) সকালে গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, নদীতীরবর্তী এই এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও হতদরিদ্র। অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল না থাকায় দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য নদীর পানির ওপর নির্ভর করতে হয়।

তারা বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বয়স্কদের নদীতে নামতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী বাঁধের কাজ করছে। তবে ঘাটলা নির্মাণের পরিকল্পনা মসজিদের পশ্চিম পাশে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের জন্য গোসল করতে অসুবিধা হবে, কারণ তাদের মসজিদ অতিক্রম করতে হবে।

তাই জনদুর্ভোগ বিবেচনায় গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণের দাবি জানান তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, সরেজমিন পর্যালোচনা করে ঘাটলা নির্মাণের বিষয়টি নির্ধারণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: