রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) এক ব্যক্তির নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা নামে ওই ব্যক্তি বিগত ৩০ বছর আগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থেকে নদী ভাঙনের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার চর বকজুড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্থানীয় একটি বিদ্যালয়ে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন তিনি। পরে নাতিকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন আকরাম। পথিমধ্যে চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে, দেহ দ্বিখণ্ডিত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার বলেন, মরদেহটি আমরা উদ্ধার করে সরিয়ে রেখেছি। যেহেতু জায়গাটি রেলওয়ে পুলিশের আওতায়। যে কারণে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তারা এসে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: