বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ৭ এপ্রিল(মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; উপ-পরিচালক,স্থানীয় সরকার,জনাব মৌসুমী মাহবুব; সিভিল সার্জন, মুন্সীগঞ্জ জনাব ডা. কামরুল জমাদ্দার; অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর; বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উল্লেখিত কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বর্তমান স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিশেষ করে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) কার্যক্রম আরও শক্তিশালী করার মাধ্যমে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধের প্রতি অধিক গুরুত্বারোপ করেন।

সভায় স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: