রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কালিয়াকৈরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

কালিায়াকৈর-গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়ীয়া এলাকায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সম্প্রতি আয়োজিত এ সভার আয়োজন করেন কালিয়াকৈর থানার বিট অফিসার এস আই জাহাঙ্গীর আলম। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, ইভটিজিং ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিট অফিসার এস আই জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং জনগণের বন্ধু। সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য। তিনি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিতদের উদ্দেশ্যে “আসুন, সচেতন হই—মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে না বলি” এই প্রতিপাদ্য তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

আটাবহ ইউনিয়ন বি এন পির সিনিয়র সহ সভাপতি হাজী আতাহার হোসেন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন এস আই ইউসব আলী , আটাবহ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সেলিম খান , মোঃ জসিম উদ্দিন ,ক্য|পটেইন আলমামুন, মোঃ ইউনুস আলী, এস এম শহিদ, মেম্বার মোঃ নজরুল ইস লাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: