বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
০৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; পুলিশ সুপার,মুন্সীগঞ্জের প্রতিনিধি,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং কমিটির সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় জেলার বালুমহালগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি নীতিমালা অনুসরণ করে ইজারা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি পরিবেশ রক্ষায় বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার নির্দেশ দেন। এছাড়াও তিনি হাইড্রোগ্রাফিক জরিপসমূহ যথাযথভাবে সম্পন্ন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ জেলার সম্পদ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের নিয়মিত সমন্বয় সভার গুরুত্ব তুলে ধরেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: