বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জ কলেজের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন অনুষ্ঠান

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
০৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ কলেজ অডিটোরিয়ামে ‘নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ। মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ জনাব মো. বায়েজীদ বোস্তামী-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং পড়াশোনায় মনোযোগী হতে নির্দেশ প্রদান করেন। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: