বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১২ এপ্রিল রবিবার উপজেলার পশ্চিম রাতইল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে আকাশের হেফাজত থেকে ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ৯ হাজার ৬২৫ পিস কমলা রঙের এবং ৫৮২ পিস সবুজ রঙের ট্যাবলেট রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা।

গ্রেপ্তারকৃত আকাশ পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশি সূত্র জানায়, আকাশ দীর্ঘদিন ধরে ওই এলাকায় শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পেশাদার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তার বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেলাজুড়ে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এমন বিশেষ ও সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: