বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ১২ এপ্রিল ২০২৬ (রবিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।

সভায় মার্চ ২০২৬ মাসের অপরাধচিত্র তুলে ধরে জানানো হয় যে, জেলায় মোট মামলার সংখ্যা বেড়ে ২১৩টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১০৬টি মাদকসংক্রান্ত মামলা। বিশেষ করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় অপরাধের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।
এছাড়া সভায় মাসব্যাপী পরিচালিত ১০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১২৩ জনকে দণ্ড প্রদান এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অবৈধ কারেন্ট জাল জব্দের তথ্য উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় বিআরটিএ-কে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি/বাইক চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: