বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল  :
নড়াইলে নতুন বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণের আনন্দকে বর্ণিল রঙে রাঙ্গাতে ঐতিহ্যবাহী এ লাঠি খেলা ঘিরে আনন্দে মেতে উঠে দর্শণার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ লাঠি খেলার আয়োজন করা হয়।

এসময় দেখা যায়, পুরুষ, শিক্ষার্থীসহ নানা বয়সের লাঠিয়ালরা সাদা পোশাকে লাঠি হাতে খেলায় অংশ নেয়। তারা দুই দলে ভাগ হয়ে একে অন্যের উপর প্রতিকী হামলায় অবতীর্ণ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালদের লাঠি চালনা মাতিয়ে তোলে দর্শনার্থীদের।

সাজের খেলা, ছোট-বড় লাঠির খেলা, ঢাল-সরকিসহ নানা পর্বে সাজানো এ দৃষ্টিনন্দন আয়োজন চলে প্রায় ঘণ্টাব্যাপী। উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোমুদ্ধকর এ আয়োজন। দারিয়াপুর লাঠিয়াল দলের নানা বয়সের ১৬ জন লাঠিয়াল প্রদর্শনীতে অংশ নেয়।

এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরসহ জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণকে আনন্দঘন করে তুলছে ঐতিহ্যবাহী এ লাঠিখেলা। আগামীতে আরও বড় পরিসরে এর আয়োজন করা হবে।

এছাড়াও লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ। এদিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: