বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি :
নানা আয়োজন এবং বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে “এসো হে বৈশাখ” সংগীত ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।